০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

স্বস্তির খবর পেল ভারত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে স্বস্তির খবর পেয়েছে ভারত। ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন জাসপ্রিত বুমরাহ। ফলে প্রথম টেস্ট থেকেই দলের হয়ে মাঠে নামতে পারবেন অন্যতম সেরা এই পেসার।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে ডান হাঁটু ফুলে যাওয়ায় খেলতে পারেননি বুমরাহ। এরপর থেকেই শ্রীলঙ্কা সফরে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষায় পাস করার পর সেই শঙ্কা কেটে গেছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘বুমরাহ পুরোপুরি সুস্থ। ফিটনেস পরীক্ষায়ও পাস করেছে। আমরা আশা করছি, শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টই খেলতে পারবে। ওকে পাওয়ায় দলের পরিকল্পনা করাও সহজ হবে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারার পর ভারতের জন্য শ্রীলঙ্কা সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে শুভমান গিলের দল চাইছে ২-০ ব্যবধানে সিরিজ জিততে।

তবে চোটের কারণে এখনো কিছুটা ভোগান্তিতে আছে ভারত। ইংল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া হর্ষিত রানা পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। একই সমস্যায় প্রথম টেস্টে খেলার সম্ভাবনা কম ওয়াশিংটন সুন্দরের। এ ছাড়া নীতীশ রেড্ডি, আকাশ দীপ ও সাই সুদর্শনও চোটে ভুগছেন। নীতীশ ও সুদর্শনকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, তবে আকাশ দীপের প্রথম টেস্টে খেলার সম্ভাবনা ক্ষীণ।

১৫ আগস্ট গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে ৪ আগস্ট শ্রীলঙ্কায় যাবে ভারতীয় দল এবং প্রস্তুতির অংশ হিসেবে একটি চার দিনের ম্যাচ খেলবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : পেট্রোবাংলা

স্বস্তির খবর পেল ভারত

Update Time : ০৬:১৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬