১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

শিবগঞ্জে ‘মীর মুগ্ধ স্কয়ার’ এর সংস্কার কাজের উদ্বোধন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, অধিকার ও মানুষের মুক্তির সংগ্রামের প্রতীক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

শুক্রবার (২৪ জুলাই ) বিকেল ৩টা ৩০ মিনিটে বগুড়ার শিবগঞ্জ উপজেলা চত্বরে মীর মুগ্ধ স্কয়ারের সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “মীর মুগ্ধ স্কয়ার” এর পূর্বে নাম ছিল তারেক রহমান স্কয়ার। প্রধানমন্ত্রী নিজের নামে না করে মীর মুগ্ধ স্কয়ার নামটি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিয়েছেন। এই স্কয়ার শুধু একটি স্থাপনার নাম নয়, এটি জুলাইয়ের আত্মত্যাগ, সাহস ও গণআকাঙ্ক্ষার প্রতীক। প্রতিদিন মানুষ যখন এই স্কয়ারের পাশ দিয়ে যাবে, তখন তারা জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধাদের ত্যাগকে স্মরণ করবে।

তিনি বলেন, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, সেই বীর শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। জুলাইয়ের প্রতিটি শহীদ ও আহত যোদ্ধা আমাদের হৃদয়ের গভীরে চিরদিন বেঁচে থাকবে। তাদের আত্মত্যাগের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়।

মীর শাহে আলম আরও বলেন, আমরা যেমন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তেমনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদেরও সমান মর্যাদায় স্মরণ করব। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানাতে হবে, যাতে তারা স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার মূল্য বুঝতে পারে।

তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে মীর মুগ্ধ স্কয়ারের সৌন্দর্য ও মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান এবং বলেন, এই স্কয়ার আগামী প্রজন্মের জন্য জুলাইয়ের ইতিহাস, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের এক জীবন্ত স্মারক হয়ে থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপি, প্রশাসনের কর্মকর্তা, জুলাই আন্দোলনের যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শিবগঞ্জে ‘মীর মুগ্ধ স্কয়ার’ এর সংস্কার কাজের উদ্বোধন

Update Time : ০৬:৫১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬