১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ধুনটে নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেলো শিশু সাইমের

ধুনট (বগুড়া) আমি গ্রামের বাড়ি যাবো না-ঢাকা থেকে গ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে বাবা-মাকে বারবার এ কথাই বলছিল ছোট্ট সাদমান ইসলাম সাইম (৭)। কিন্তু মা-বাবার অনুরোধে শেষ পর্যন্ত নানা বাড়ির পথে যাত্রা করে সে। বাবা ট্রেনে তুলে দিয়ে আদর করে বিদায় জানিয়েছিলেন ছেলেকে। কে জানত, সেটিই হবে বাবা-ছেলের শেষ দেখা।

গত মঙ্গলবার ঢাকা থেকে মায়ের সঙ্গে বগুড়ার ধুনটে রান্ডিলা গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে সাইম। গ্রামের সবুজ প্রকৃতি, আপনজনের ভালোবাসা আর ছুটির আনন্দ উপভোগ করার কথা ছিল তার। কিন্ত পরদিন বুধবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায় সাইম। প্রায় ২ ঘন্টা পর ডোবার পানি থেকে সাইমের ভাসমান লাশ উদ্ধার করে স্বজনরা। নিহত সাদমান ইসলাম সাইম ঢাকার ওয়ারী থানার এসআই জাকারিয়া খানের একমাত্র ছেলে। তাদের গ্রামের বাড়ি একই এলাকার বিষ্ণুপুর গ্রামে। চাকরির সুবাদে বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকতো সাইম।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ধুনটে নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেলো শিশু সাইমের

Update Time : ০৬:২৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬