মাদকসেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নকারী কার্যকলাপের অভিযোগে পারভেজ মোশাররফ সিনাত (২৭) নামের এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৩ টার দিকে চাঁচাইতারা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























