০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ধুনটে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনটে ১৫০ গ্রাম গাঁজাসহ সাহারা বেওয়া (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গোসাইবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাহারা বেওয়া ওই গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।

মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোসাইবাড়ি গ্রামে মাদকদ্রব্য বেচাকেনার তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাহারা বেওয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গাঁজাসহ গ্রেফতারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পরে আজ বুধবার (২২ জুলাই) দুপুরে সাহারা বেওয়াকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ধুনটে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৭:১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬