০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

লজ্জা নারী-পুরুষ সবারই থাকা উচিত: চমক

সমাজে প্রচলিত ‘লজ্জা নারীর ভূষণ’ ধারণার বিরোধিতা করে মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বলেছেন, লজ্জা নারী-পুরুষ নির্বিশেষে সবারই থাকা উচিত। সামাজিক সম্মান, দায়বদ্ধতা ও লজ্জার ভার শুধু নারীর ওপর চাপিয়ে দেয়ার মানসিকতা বদলানো প্রয়োজন।

শনিবার দিবাগত রাতে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য ও অসম দায়িত্ব বণ্টনের বিষয়ে কথা বলেন চমক। তিনি বলেন, সমাজে ‘লজ্জা’ শব্দটি গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। পরিবারের কেউ অন্যায় বা অপরাধ করলে মানুষ বলে, তারা লজ্জিত। আবার রাষ্ট্রে বড় কোনো অপরাধ ঘটলেও সরকার লজ্জা ও দুঃখপ্রকাশ করে। প্রশ্ন রেখে চমক বলেন. তাহলে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় কেন যুগের পর যুগ শুধু নারীদের সঙ্গে জুড়ে দেয়া হবে? লজ্জাটা নারী-পুরুষ নির্বিশেষে সবারই থাকা উচিত।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

খামারকান্দিতে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

লজ্জা নারী-পুরুষ সবারই থাকা উচিত: চমক

Update Time : ০৫:৪১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬