১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা

চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে আক্ষরিক অর্থেই এক অবিশ্বাস্য রূপকথার জন্ম দিল আর্জেন্টিনা। মিশরের বিরুদ্ধে নকআউট ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও যেভাবে শেষ মুহূর্তের ম্যাজিকে লিওনেল মেসির দল ৩-২ ব্যবধানে ম্যাচটি জিতে নিল, তা দেখে স্তম্ভিত গোটা ফুটবল বিশ্ব। মাঠের সেই উত্তাপ এবার আছড়ে পড়েছে বিনোদন জগতেও। আলবিসেলেস্তেদের এমন রুদ্ধশ্বাস জয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন, গভীর ও শিক্ষণীয় পোস্ট লিখেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

নিজের লেখার শুরুতেই দিদিমার একটি পুরোনো প্রবাদ স্মরণ করেছেন অপরাজিতা ‘গাইতে গাইতে যার গলায় সুর নেই, সেও একদিন একটু একটু গাইতে শিখে যায়।’ অভিনেত্রীর মতে, এই কথাটি শুধু গানের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্যই চিরন্তন সত্য।

ফুটবল নিয়ে নিজের অজ্ঞতার কথা অকপটে স্বীকার করে তিনি লেখেন, ‘আমি ফুটবলের মানুষ নই। অফসাইড, প্রেসিং, ফলস নাইন, উইং—এসব এখনও পুরো বুঝি না। কিন্তু খেলাটা দেখতে ভালোবাসি। আর দেখতে দেখতে, ভালোবাসতে ভালোবাসতেই, খেলার ভাষাটাও একটু একটু করে শিখে ফেলেছি। তাই আজকের আর্জেন্টিনা– মিশর ম্যাচ শুধু একটা ফুটবল ম্যাচ হয়ে রইল না, জীবনের একটা বড় শিক্ষা হয়ে গেল।’

ম্যাচের চরম উত্তেজনাকর মুহূর্তে ফুটবল জাদুকর লিওনেল মেসির সেই ঐশ্বরিক মানসিকতার প্রশংসা করে এই তারকা লিখেছেন, ‘তখনও মেসির মুখে আতঙ্কের চিহ্ন ছিল না। ছিল এক শিশুর মতো শান্ত হাসি। সেই হাসিটা যেন বলছিল— ‘শেষ বলে কিছু হয় না। শেষ মানেই, নতুন শুরুর অপেক্ষা।’ আর তারপরই ঘটল সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন। শেষের কয়েক মিনিটে তিনটি গোল। যে ম্যাচ হার নিশ্চিত মনে হচ্ছিল, সেটাই জয়ে বদলে গেল।’

তার কথায়, ‘মহান নেতৃত্ব মানে সব আলো নিজের ওপর টেনে নেওয়া নয়; অনেক সময় অন্যের জন্য আলো জ্বালিয়ে দেওয়া। সব গোল নিজেকে করতে হবে না। সব কৃতিত্ব নিজের হতে হবে না। কখনও কখনও অন্যকে জায়গা করে দেওয়াটাই সবচেয়ে বড় জয়।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা

Update Time : ০৩:৫২:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬