১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

বিশেষ মুহূর্ত প্রকাশ করলেন হালান্ডের প্রেমিকা ইসাবেল

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোয় ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। সেই ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো নরওয়েকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন তিনি।

নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচ শেষে পরিবার ও প্রেমিকা ইসাবেল হাউগসেং জোহানসেনকে নিয়ে আনন্দ উদযাপনে মেতে ওঠেন হালান্ড। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই উদযাপনের একাধিক ছবি প্রকাশ করেন জোহানসেন।

ছবিগুলোর একটিতে দেখা যায়, ভাঁজ করা একটি চেয়ারে হাত গুটিয়ে বসে আছেন হালান্ড। আরেকটি ছবিতে জোহানসেনকে সোনালি রঙের শিংযুক্ত ভাইকিং হেলমেট পরে উদযাপন করতে দেখা যায়। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, যার বাংলা অর্থ পাগলামি।

ম্যাচ শেষে নরওয়ের জাতীয় ফুটবল দলের প্রকাশিত এক ভিডিওতে হালান্ড বলেন, ব্রাজিলের বিপক্ষে এই জয় তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন।

তার ভাষায়, নিঃসন্দেহে এটাই সবচেয়ে বড় জয়। এটা পুরোপুরি অবিশ্বাস্য। এখনও বিশ্বাস করতে পারছি না। ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হচ্ছে নিজেকে চিমটি কেটে দেখতে হবে, সত্যিই কি এটা ঘটেছে!

হালান্ড বলেন, ম্যাচের আগে থেকেই দলের ওপর কোনো চাপ ছিল না। শেষ ষোলোতে ওঠার পর প্রতিটি ধাপকেই অতিরিক্ত প্রাপ্তি হিসেবে দেখছিলাম। আমি ম্যাচের আগেই বলেছিলাম, এখান থেকে যা-ই হবে, সবই বোনাস। তাই চাপমুক্ত থেকে খেলাটা উপভোগ করেছি। আজও সেটাই করেছি। চাপটা ছিল ব্রাজিলের ওপর, আর আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেছি।

তিনি আরও বলেন, জিতি বা হারি—উদযাপন তো হতোই। তবে জিততে পেরে আনন্দটা আরও বিশেষ হয়ে গেছে। এই মুহূর্তটা আমরা উপভোগ করতে চাই। বিশ্বকাপের এই যাত্রা সারাজীবন মনে থাকবে।

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। শেষ আটে আগামী ১১ জুলাই মায়ামিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে হালান্ডরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বিশেষ মুহূর্ত প্রকাশ করলেন হালান্ডের প্রেমিকা ইসাবেল

Update Time : ১২:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬