০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে

আর্লিং হালান্ডের শেষ মুহুর্তের গোলে আইভরি কোস্টকে হারিয়ে দিল নরওয়ে। ২-১ গোলের এই জয়ে রাউন্ড অব ১৬-তে জায়গা করে নিল ইউরোপিয়ান দলটি।

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই চমক দেখিয়ে যাচ্ছে নরওয়ে। রাউন্ড অব ৩২ পার করে পরের রাউন্ডে এবার তাদের প্রতিপক্ষ হবে ব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই গোলের খোঁজে ছিলেন হালান্ড। তৃতীয় মিনিটেই তার হেড প্রতিপক্ষের ডিফেন্ডারের বাধায় জালের দেখা পায়নি। প্রথমার্ধের শেষ দিকে আরেকটি নিশ্চিত সুযোগও নষ্ট হয়, যখন আইভরি কোস্টের এক রক্ষণভাগের খেলোয়াড় গোললাইন থেকে বল ফিরিয়ে দেন। এর আগে তার শক্তিশালী হেডও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

তবে হালান্ড গোল না পেলেও প্রথমার্ধে এগিয়ে যায় নরওয়ে। ৩৯তম মিনিটে দারুণ ব্যক্তিগত নৈপুণ্যে ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে কোণাকুনি শটে জাল খুঁজে নেন আন্তোনিও নুসা। এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপে নরওয়ের সর্বকনিষ্ঠ গোলদাতার কৃতিত্বও অর্জন করেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় নরওয়ে।

বিরতির পর আক্রমণের মাত্রা বাড়ায় আইভরি কোস্ট। ৭৪তম মিনিটে দলকে সমতায় আনেন আমাদ দিয়ালো।

ম্যাচটি হয়ত অতিরিক্ত সময়ে গড়াবে এমনটা ভাবছিলেন অনেকেই। তবে ম্যাচের ৮৬তম মিনিটে নরওয়ের তারকা স্ট্রাইকার হালান্ড এগিয়ে নেন দলকে। ২-১ গোলের লিডে থেকেই নির্ধারিত সময় শেষ করে তার নরওয়ে, ফলস্বরূপ কাঙ্ক্ষিত জয়ের বন্দরে পৌঁছায় দলটি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে

Update Time : ০৪:২৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬