০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

‘বয়স বাড়লে কি ইএমআই কমে’ : অপরাজিতা

চল্লিশের কোঠা পার হতেই সমাজের বাঁকা চাউনি আর উপদেশের বন্যা বয়ে যায় নারীদের জীবনে। ‘বুড়ি হয়ে গেছো’, ‘এই বয়সে এত সাজগোজ কেন?’- এমন হাজারো চেনা প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রতিনিয়ত। তবে এবার সমাজকে এক হাত নিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ ও আবেগঘন পোস্টে বয়স নিয়ে সমাজের দ্বিচারিতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।

বয়স বাড়া নিয়ে সমাজের তথাকথিত ট্যাবুকে বুড়ো আঙুল দেখিয়ে অপরাজিতা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে! আমি বলি, বেশ তো ভাই বয়সটা কি ফ্রিজে রেখে দেব নাকি? চুলে দুটো সাদা রং, মুখে দু-চারটে ভাঁজ তাতেই যেন সমাজের চোখে আমি পুরোনো এক সাজ! বয়স বাড়লে কি সন্তানের দায়িত্ব কমে?‘

‘মায়ের চিন্তা ফুরোয়? বাড়ির হিসেব মেটে? না, কিছুই তো কমে না! শুধু বাড়ে মানুষের উপদেশ। এত লাল শাড়ি কেন? এত সাজো কেন? এই বয়সে নাচ? এই বয়সে প্রেমের গান? আরে বাবা, বয়স কি বিদ্যুতের বিল, যে নির্দিষ্ট দিনে কেটে যাবে রং?’

বাস্তব জীবনের কঠিন লড়াই আর সংসারের দায়ের সঙ্গে বয়স বৃদ্ধির তুলনা টেনে এই অভিনেত্রী আরও লেখেন, ‘বয়স বাড়লে কি ইএমআই কমে? সংসারের চিন্তা থামে? সকালের রান্না নিজে হয়? নাকি কাপড়গুলো নিজেই কাচে? আমি তো সেই মানুষ শুধু অভিজ্ঞতা একটু বেশি। হাসিটা একটু গভীর। কান্নাটা একটু চুপচাপ আর নিজেকে ভালোবাসাটা আগের চেয়ে অনেক বেশি। কুড়িতে ছিলাম কুঁড়ি, তিরিশে হয়েছি নদী, চল্লিশে এসে বুঝেছি আমি আসলে সমুদ্র।’

তার কথায়, ‘আমার ঢেউ আছে, আমার গভীরতা আছে, আমার ঝড় আছে, আর আছে নিজের মতো বাঁচার সাহস। তাই শোনো সমাজ বয়স বাড়া অপরাধ নয়। অপরাধ হল একজন নারীর বয়স দেখে তার রঙিন মনটাকে অবসর দিয়ে দেওয়া। আমি বুড়ি নই, আমি পরিণত। আমি শেষ নই, আমি পূর্ণ।’

শেষে বলেন, ‘আর যদি লাল শাড়ি পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে হেসে একটা ছবি তুলি তাহলে জেনে রেখো আমি বুড়ি হইনি। আমি জীবনটাকে উদযাপন করছি! কারণ নারী বুড়ো হয় না, নারী শুধু প্রতি বছর আরও একটু গল্প হয়ে ওঠে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

‘বয়স বাড়লে কি ইএমআই কমে’ : অপরাজিতা

Update Time : ০৭:২৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬