০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শাজাহানপুরে এইচএসসি প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাট স্কুল অ্যান্ড কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নিয়মনীতি উপেক্ষা করে এইচএসসি বিএমটি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বিতরণের নামে ৬০০ টাকা করে অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠেছে।

এছাড়া এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীদের কাছ থেকেও ব্যবহারিক পরীক্ষার জন্য ৫০০ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রানীরহাট স্কুল অ্যান্ড কারিগরি কলেজের এইচএসসি বিএমটি শাখায় চলতি বছর ৩৮১ জন পরীক্ষার্থী রয়েছে। আগামী ২ জুলাই থেকে তাদের পরীক্ষা শুরু হওয়ার কথা। বোর্ড নির্ধারিত ফরম পূরণের ফি ছিল ১ হাজার ৮৮৫ টাকা। তবে শিক্ষার্থীদের কাছ থেকে গড়ে সাড়ে ৩ হাজার টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়েছে- বোর্ড নির্ধারিত ফি বাদে অতিরিক্ত অর্থ আদায় করে প্রায় ১৩ লাখ ৩০ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি প্রবেশপত্র বিতরণের জন্য শিক্ষার্থীপ্রতি ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে। এতে ৩৮১ শিক্ষার্থীর কাছ থেকে মোট ২ লাখ ২৮ হাজার ৬০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়া এসএসসি ভোকেশনাল শাখার ২৮৫ শিক্ষার্থীর কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার নামে আরও ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিভাবক শাকিলা আক্তার অভিযোগ করে বলেন, বোর্ড নির্ধারিত ফির তুলনায় আমার ছোট বোনের কাছ থেকে প্রায় দেড় হাজার টাকা বেশি নেওয়া হয়েছে। পরে প্রবেশপত্রের জন্যও ৬০০ টাকা এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ৫০০ টাকা আদায় করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা-২০২৬’ অনুযায়ী প্রতিষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষের যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাব পরিচালনার বিধান থাকলেও এখনও যৌথ হিসাব খোলা হয়নি। অভিযোগ রয়েছে, বিভিন্ন খাতের অর্থ অধ্যক্ষের ব্যক্তিগত হিসাবে জমা রাখা হচ্ছে; কিন্তু নীতিমালায় উল্লেখ আছে যে, দুই কর্ম দিবসের বেশি সময় নগদ টাকা হাতে রাখা যাবে না।

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, প্রবেশপত্র বাবদ ওঠানো অর্থ কলেজের বিভিন্ন কাজে ব্যয় করা হবে। অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে তিনি দাবি করেন, অনেক শিক্ষার্থী কম টাকা দেওয়ায় অন্যদের কাছ থেকে একটু বেশি নিয়ে সমন্বয় করা হয়েছে। তিনি আরও জানান, শিগগিরই যৌথ ব্যাংক হিসাব খোলা হবে।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাইফুর রহমান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, অভিযোগ হাতে পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শাজাহানপুরে এইচএসসি প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

Update Time : ০৬:১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬