বগুড়ার আদমদীঘিতে পৃথক অভিযানে ৪ মাদকসেবী ও কারবারিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে আদমদিঘীর বিভিন্ন স্থান থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৫ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন মাদক বিক্রেতা ও আরো দুজন সেবনকারীকে গ্রেফতার করে সাজা দেয়া হয়।
ডিএনসি সূত্র জানায়, সাজাপ্রাপ্ত আসামিরা হলো,আদমদিঘীর শাওইল কাঞ্চনপাড়ার ইয়াছিন শেখের ছেলে মো: লিটন শেখ (৩২) ও একই উপজেলার একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আনোয়ার হোসেন রানা (২৫),রাজন বাঁশফোড় সান্তাহার চা-বাগান হরিজন পল্লীর যমুনা বাঁশ ফোঁড়ের ছেলে ও রাকিব হোসেন চা-বাগান কলোনীর শামছুজ্জামানের ছেলে।
ডিএনসি,বগুড়া এর ‘খ’ সার্কেলের একটি দলের সহযোগিতায় আদমদীঘি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই ২জন আসামিকে ১০০ গ্রাম গাঁজা ও ৪ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে সাজা দেয়া হয়।
এদের মধ্যে ১ জনকে ৬ মাসের এবং আরো ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। সেইসাথে ওই দুজনকে ১৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















