০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

আদমদীঘিতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার,গ্রেফতার ৩

বগুড়ার আদমদীঘিতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে নিখোঁজ হওয়া সাড়ে ছয় বছরের শিশু রাকিকা আক্তার রাকা মণির বস্তাবন্দি লাশ প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার সান্তাহার পৌরসভার সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত রিকশাচালক আমজাদ হোসেন ও তার স্ত্রী বন্যা খাতুনসহ তিনজনকে আটক করে গণপিটুনি দেন। পরে তাদের বাড়িঘর ও পুলিশের গাড়ির কাচ ভাঙচুর করেন এলাকাবাসী।

পরে পুলিশ ওই দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করে। এরপর আহত ওই দম্পতিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, স্বর্ণের দুল ছিনিয়ে নিতেই শিশুটিকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করে লাশ ঘরের ভেতর বস্তায় লুকিয়ে রাখা হয়েছিল। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে শিশুটির বাবা গ্রেফতার তিনজনসহ চারজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। গ্রেফতার তিনজনের মধ্যে মো. বাবুকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, শিশু রাকিকা আক্তার রাকা মণি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার সাহেববাজার এলাকার মোটর মেকনিক রায়হান উদ্দিন প্রামাণিকের মেয়ে। শিশুটি স্থানীয় একটি নূরানী মাদ্রাসায় নার্সারি শ্রেণিতে পড়ত। মা অন্যত্র বিয়ে করে চলে যাওয়ায় শিশু রাকা মণি তার দাদি ও ফুফুর কাছে থাকত। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে শিশুটি বাড়ি থেকে প্রাইভেট পড়তে যায়। এ সময় তার কানে স্বর্ণের দুল ছিল। নির্দিষ্ট সময়ে বাড়িতে না ফেরার স্বজনরা খোঁজ নিয়ে জানতে পারেন সে পড়তে যায়নি।

পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও রাকা মণির সন্ধান পাননি। খবর পেয়ে তার বাবা রায়হান উদ্দিন বাড়িতে এসে মেয়েকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে রাত ১০টার দিকে তিনি আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি করতে যান।

এদিকে প্রতিবেশী মাদকাসক্ত আমজাদ হোসেন হঠাৎ করে প্রচুর বাজার ও স্ত্রী বন্যার জন্য নতুন কাপড় কিনে আনেন। আর এতে এলাকাবাসীর মনে সন্দেহের সৃষ্টি হয়। তারা আমজাদ হোসেনের বাড়িতে ঢুকে তল্লাশি করলে ঘরের ভেতর মুরগির খাচার পাশে একটি বস্তা দেখতে পান। পরে বস্তার মুখে থাকা কাপড় সরালে ভেতরে রাকা মণির হাত-পা মোড়ানো লাশ দেখতে পাওয়া যায়।

এ সময় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আমজাদ হোসেন ও তার স্ত্রী বন্যা খাতুন এবং প্রতিবেশী আবদুল কাদেরের ছেলে মো. বাবুকে আটক করে বেধড়ক মারপিট করতে থাকেন। এছাড়া ওই দম্পতির বাড়িঘর ভাঙচুরও করা হয়।

খবর পেয়ে আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া ও সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

নিহত শিশুর বাবা রায়হান বলেন, একজোড়া সোনার দুলের লোভে আমার এইটুকু মেয়েকে তারা এভাবে হত্যা করল। আমার একটাই চাওয়া, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।

ওসি কামরুজ্জামান মিয়া বলেন, নিহত শিশু রাকা মণির কানে থাকা স্বর্ণের দুল পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে- ১৮ হাজার টাকা মূল্যের এই দুল ছিনিয়ে নিতেই আমজাদ দম্পতি শিশুটিকে রাস্তা থেকে তুলে বাড়িতে নিয়ে যায়। এরপর কানের দুল ছিনিয়ে নিয়ে মাথায় আঘাত ও গলায় রশির ফাঁস দিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ গুম করতে হাত-পা মুচড়ে বস্তায় রাখা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার কক্সবাজার যাচ্ছেন

আদমদীঘিতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার,গ্রেফতার ৩

Update Time : ০৬:০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬