১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

শাজাহানপুরে স্কুল ছাত্রী অপহরণ মামলায় গ্রেফতার ১

বগুড়ার শাজাহানপুরে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত স্কুলছাত্রী উপজেলার আবু রায়হানের মেয়ে। এ ঘটনায় আবু রায়হান বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করলে রত্না বেগম (৩৮) নামের এক আসামি গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শাহনগর পশ্চিমপাড়া গ্রামের এরশাদুল ইসলামের ছেলে সাকিব হাসান (২০) দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় সাকিব হাসান তাকে বিভিন্নভাবে উত্যক্ত করতো।

এক পর্যায়ে গত শুক্রবার রাত ১১টার দিকে ওই স্কুলছাত্রী বাড়ির পাশে তার ফুফুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হলে সাকিব হাসান তার সহযোগিদের সহায়তায় স্কুলছাত্রীকে একটি অটোরিকশায় উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় আবু রায়হান বাদি হয়ে সাকিব হাসানসহ সাতজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। অপহরণ মামলায় রত্না বেগম নামের এক আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে উল্লেখ করে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান, অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শাজাহানপুরে স্কুল ছাত্রী অপহরণ মামলায় গ্রেফতার ১

Update Time : ০৭:১৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬