০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

নন্দীগ্রামে কলেজ ছাত্রের আত্মহত্যা

বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে ওমর ফারুক সৌরভ (২৪) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। গত রোববার ভোর রাতে নন্দীগ্রাম পৌর এলাকার কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। সে কলেজপাড়ার শামীম আহম্মেদের (ড্রাইভার) ছেলে। স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা য়ায়, আজ সোমবার ভোর রাত ৩টার দিকে নিজ ঘরের তীরের সঙ্গে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস দেয় সৌরভ। এসময় তার মা বিষয়টি টের পেয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকেন। পরে প্রতিবেশীদের এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় সৌরভকে দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশী ও তার বন্ধুদের ধারনা, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

নন্দীগ্রামে কলেজ ছাত্রের আত্মহত্যা

Update Time : ০৬:১৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬