০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

ককটেলে অভিনয় করে কত পেলেন রাশমিকা মান্দানা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। কন্নড় সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখলেও ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটির মাধ্যমে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়।

অল্লু অর্জুনের বিপরীতে ‘শ্রীভল্লী’ চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকদের মন জয় করে নেন তিনি। ‘পুষ্পা’র আকাশচুম্বী সাফল্যের পর রাশমিকার জনপ্রিয়তা যেমন জ্যামিতিক হারে বেড়েছে, তেমনই লাফিয়ে লাফিয়ে বেড়েছে তার পারিশ্রমিকও।

সেই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছে তার আগামী সিনেমা ‘ককটেল ২’। বিটাউনে গুঞ্জন উঠেছে, এই ছবিতে সহ-অভিনেতা শাহিদ কপূরের পরেই সবচেয়ে বেশি পারিশ্রমিক পকেটে পুরেছেন রাশমিকা।

বর্তমানে ছবিপ্রতি প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক হাঁকাচ্ছেন এই অভিনেত্রী। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও এই বিষয়ে রাশমিকার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘পুষ্পা’র প্রথম পর্বের সাফল্যের পর ছবিপ্রতি মাত্র ৩ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন রাশমিকা। বর্তমানে দক্ষিণ ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমান ব্যস্ত রাশমিকা। একের পর এক বড় বাজেটের সিনেমা আর নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের সুবাদে নিজেকে ভারতের অন্যতম শীর্ষ চাহিদাসম্পন্ন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। আর সেই চাহিদারই প্রতিফলন দেখা গেল ‘ককটেল ২’ ছবির পারিশ্রমিকে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ককটেলে অভিনয় করে কত পেলেন রাশমিকা মান্দানা

Update Time : ০৫:৫৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬