০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল তিন বন্ধুর

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ জেলার খাস নওগাঁর আবুল কালাম আজাদের ছেলে রাহিম (২১), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব (১৮) এবং একই এলাকার সুরুজের ছেলে প্রেম (২০)। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হালকা বৃষ্টি হচ্ছিল। নওগাঁ থেকে মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু বগুড়ার দিকে যাচ্ছিলেন। এসময় উচ্চ গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তারা। পথিমধ্যে কাহালুর বীরকেদারের বারোমাইল এলাকায় এলে নওগাঁগামী আরেকটা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন বন্ধু মারা যান এবং অপর মোটরসাইকেলে থাকা দুইজন আহত হন।

বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল তিন বন্ধুর

Update Time : ০৫:৩৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬