১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

এবার হজে গিয়ে ৩১ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এবার ৩১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ বৃহস্পতবিার (২৮ মে) মক্কায় বগুড়া সদরের মো. আ. করিম (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার প্রকাশিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়মিত হজ বুলেটিনে এই মৃত্যুর তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, এবার সৌদি আরবের মক্কায় হজ পালনের জন্য গিয়ে পবিত্র ভূমিতে মোট ৩১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো, যাদের মধ্যে ২২ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন। আজ আরও ১ জন বাংলাদেশি হজযাত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তবে সৌদি আরবের নিয়ম অনুযায়ী হজ বা ওমরাহ পালনকালে কেউ মারা গেলে সাধারণত মরদেহ সেখানেই দাফন করা হয়; দেশে ফেরত নেওয়ার সুযোগ সীমিত।

জানা গেছে, চলতি বছরের প্রথম মৃত্যু ঘটে ২১ এপ্রিল। এরপর একে একে আজ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। তবে এ বছর মে মাসের দ্বিতীয় সপ্তাহে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। বাংলাদেশ হজ মিশন সৌদি আরবে স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা প্রদানে কাজ করছে এবং ধর্ম মন্ত্রণালয় পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রেখেছে।

কর্তৃপক্ষ বলেছে, অধিকাংশ মৃত্যু বার্ধক্যজনিত অসুস্থতা, হৃদরোগ বা হঠাৎ শারীরিক জটিলতার কারণে হয়েছে এবং প্রতিটি মৃত্যুর পরে স্থানীয় সৌদি কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি ও ধর্মীয় প্রক্রিয়া সম্পন্ন করছে।

প্রসঙ্গত, এবার বাংলাদেশ থেকে ৭৯ হাজার ১৬৪ জন ধর্মপ্রাণ মুসলিম সৌদি আরবে হজের জন্য গেছেন। তারা এখন সেখানে অবস্থান করছেন। গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম যাত্রীবাহী ফ্লাইট শুরু হয়েছিল এবং শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়। আগামী ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে। যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

এবার হজে গিয়ে ৩১ বাংলাদেশির মৃত্যু

Update Time : ০৫:৩৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬