০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

কালবৈশাখী ঝড়ে বগুড়ার গাবতলী মহিলা কলেজে ব্যাপক ক্ষতি

বগুড়ার গাবতলী উপজেলা উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে গাবতলী মহিলা কলেজ। সোমবার (২৫ মে) ভোর আনুমানিক সকাল ৬টার দিকে সংঘটিত এ ঝড়ে কলেজটির বিভিন্ন ভবন, শ্রেণিকক্ষ ও আসবাবপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কলেজ সূত্রে জানা যায়, প্রায় দুই যুগ আগে নির্মিত অফিস কক্ষ, টিচার্স কমনরুম, পরীক্ষা কন্ট্রোল রুম, হলরুমসহ পাঁচটি শ্রেণিকক্ষের ওপর গাছপালা ভেঙে পড়ে। এতে ঘরগুলোর ছাউনি ভেঙে তছনছ হয়ে যায় এবং কক্ষের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়। এছাড়া ছোট-বড় মিলিয়ে প্রায় ১৫ থেকে ২০টি গাছ উপড়ে বা ভেঙে পড়ে কলেজ ক্যাম্পাসজুড়ে।

প্রাথমিকভাবে কলেজ কর্তৃপক্ষের ধারণা, ঝড়ে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষগুলো বর্তমানে পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় আসবাবপত্র পুনর্ব্যবস্থার মাধ্যমে পাঠদান কার্যক্রম স্বাভাবিক করা জরুরি হয়ে পড়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেছেন গাবতলী উপজেলা এসিল্যান্ড, সাবেক গাবতলী পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম এবং গভর্নিং বডির সভাপতি কৃষিবিদ ড. মাহমুদ হাসান সুজা।

কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী বলেন, কালবৈশাখী ঝড়ে কলেজের ব্যাপক ক্ষতি হয়েছে। জরুরি ভিত্তিতে শ্রেণিকক্ষ ও আসবাবপত্র সংস্কার করা না গেলে পাঠদান কার্যক্রম ব্যাহত হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

কালবৈশাখী ঝড়ে বগুড়ার গাবতলী মহিলা কলেজে ব্যাপক ক্ষতি

Update Time : ০৫:২৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬