০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

কুষ্টিয়ায় ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় বালুভর্তি ড্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে রাফিয়া (১৫) নামে এক স্কুলছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর মণ্ডলপাড়ার রুহুল আমিনের মেয়ে। বাকি দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করা হয় এবং পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালুভর্তি ট্রাকটি দ্রুতগতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে যায়।

খোকসা ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

কুষ্টিয়ায় ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

Update Time : ০৩:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬