০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক স্বাধীন

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন। গতকাল সোমবার সন্ধ্যায় নিয়োগ পান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে গত রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী বগুড়া শহরের মালতীনগর এলাকার বাসিন্দা এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

আজ সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে লিখিত পত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এম আর ইসলাম স্বাধীন। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি নবগঠিত সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

এর আগে, গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত সরকারি গেজেটে বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়। বর্তমান বগুড়া পৌরসভা এবং সদর ও শাজাহানপুর উপজেলার সম্প্রসারিত ও পার্শ্ববর্তী কিছু এলাকা নিয়ে এ সিটি করপোরেশন গঠন করা হয়েছে। ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে বগুড়া সিটি করপোরেশন।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় এম আর ইসলাম স্বাধীন বলেন, ‘সবার সহযোগিতা নিয়ে বগুড়া সিটি করপোরেশনকে নতুনভাবে সাজাতে চাই।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক স্বাধীন

Update Time : ০৩:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬