০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

বিশ্বকাপ ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা

শেরপুর ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ‘হাফ টাইম শো’ থাকবে। সেই অনুষ্ঠানে মঞ্চ মাতাবে জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএস। পাশাপাশি অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন দুই জনপ্রিয় পপস্টার শাকিরা ও ম্যাডোনা। ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সেই মেগা ম্যাচের বিরতিতে সুপার বোল স্টাইলে বিশেষ শোয়ে পারফর্ম করবেন শাকিরা, ম্যাডোনা এবং বিটিএস। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ অনুষ্ঠানের সব আয় যাবে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন’ এর তহবিলে।

বিশ্বজুড়ে শিশুদের জন্য উন্নতমানের শিক্ষা এবং ফুটবল খেলার সুযোগ তৈরি করে দেওয়াই এর লক্ষ্য। ‘হাফ টাইম শো’তে কোন শিল্পীরা পারফর্ম করবেন, সেই তালিকা তৈরি করেছেন জনপ্রিয় গায়ক ক্রিস মার্টিন। বিশ্বখ্যাত ব্যান্ড কোল্ডপ্লের এই তারকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরটি ঘোষণা করেছেন।

বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক নতুন নয়। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তার গাওয়া গান ‘ওয়াকা ওয়াকা’ আজও অন্যতম সেরা থিম সং হিসাবে বিবেচিত হয়। এবার নাইজেরিয়ার শিল্পী বার্না বয়ের সঙ্গে যৌথভাবে প্রকাশ করেছেন আসন্ন বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’। অন্যদিকে ম্যাডোনা এই গ্রীষ্মে ফিরছেন ট্রিবেকা ফেস্টিভ্যালে। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস প্রায় চার বছর পরে কামব্যাক করেছে এ বছরের মার্চ মাসে। এবার বিশ্বকাপের মঞ্চ মাতাতে দেখা যাবে তাদের।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বিশ্বকাপ ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা

Update Time : ১১:০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬