০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মিরপুর টেস্টে সুখবর পেলেন শান্ত-নাহিদরা

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর বোলিংয়ে আগুন ঝরিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা।

নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, মুমিনুল হক সৌরভ ও মুশফিকুর রহিমদের নান্দনিক পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। সদ্য শেষ হওয়া টেস্টে দারুণ পারফরম্যান্সে সুখবর পেলেন শান্ত-নাহিদরা।

অধিনায়ক শান্ত প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করেন। দুই ইনিংসে ১৮৮ রান করে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি আইসিসি র‌্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে দেশের হয়ে সেরা এবং সবমিলে ২৪ নম্বর পরিজশনে আছেন শান্ত।

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন মুমিনুল হক। দুই ইনিংসেই ফিফটির দেখা পাওয়া এই ব্যাটার এগিয়েছেন ১২ ধাপ। বর্তমানে তার অবস্থান ৩৫ নম্বরে। এছাড়া দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন মুশফিকুর রহিম। আর মাহমুদুল হাসান জয় ৬ ধাপ, সাদমান ইসলাম ৪ ধাপ ও মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়েছেন।

এদিকে বাংলাদেশের জয়ের বড় ভূমিকা রেখেছিল চতুর্থ ইনিংসে নাহিদ রানার নেওয়া ফাইফার। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে চতুর্থ ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন তিনি। টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে এই তরুণ পেসার ৫ ধাপ এগিয়ে আছেন ৬৪ নম্বরে। আর তাইজুল তিন ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

মিরপুর টেস্টে সুখবর পেলেন শান্ত-নাহিদরা

Update Time : ০৫:৫৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬