০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ইউনূস সরকারের গাফিলতিতে সাড়ে ৩ শতাধিক শিশু মৃত্যু : সিপিবি

হামে সাড়ে ৩ শতাধিক শিশু মৃত্যুর দায়ে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি নেতারা বলেছেন, ইউনূস সরকারের গাফিলতিতে হামে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে।

রবিবার (১০ মে) রাজধানীর মগবাজারে মধুবাগ মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা।

শ্রমিক নেতা মস্তান শের শাহাদাতের সভাপতিত্বে ও সিপিবি মগবাজার মধুবাগ শাখা সম্পাদক কল্লোল বণিকের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, সিপিবি নেতা শ্যামল বিশ্বাস ও জহিরুল ইসলাম, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পদক সেকান্দার হায়াত, মুর্শিকুল ইসলাম ও হরেন্দ্রনাথ মন্ডল, ছাত্রনেতা প্রিজম ফকির প্রমুখ।

সমাবেশে হাসান হাফিজুর রহমান সোহেল শিশুদের এই অস্বাভাবিক মৃত্যুতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউনূস সরকারের চরম গাফিলতির কারণেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে। বাংলাদেশ টিকাদান কর্মসূচিতে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করলেও ইউনূস সরকারের অবহেলায় এখন শিশুদের প্রাণ দিতে হচ্ছে। অথচ সরকার রহস্যজনক কারণে দোষীদের বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। ইউনূস সরকার ও নূরজাহান বেগমসহ জড়িত সংশ্লিষ্টদের বিচার দাবি করেন তিনি।

নেতারা বলেন, চিকিৎসা নিতে জায়গা জমি বিক্রি করে প্রতিবছর লাখ লাখ মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে। স্বাস্থ্যব্যবস্থা বেসরকারিকরণের নামে অপ্রয়োজনীয় ডায়াগনস্টিক সেন্টার ও মানহীন হাসপাতাল গড়ে উঠেছে। এগুলো দেখার কেউ নেই। চিকিৎসার নামে ব্যবসা কঠোরভাবে বন্ধের দাবি জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মধুবাগ মাঠ থেকে শুরু করে মগবাজার ওয়ার্লেস গেটে গিয়ে শেষ হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ইউনূস সরকারের গাফিলতিতে সাড়ে ৩ শতাধিক শিশু মৃত্যু : সিপিবি

Update Time : ০৭:১৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬