০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

প্রথমবার চঞ্চল চৌধুরীর বিপরীতে কলকাতার পৌলমী দাস

বাংলাদেশ ও টালিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমান ব্যস্ত সময় পার করছেন চঞ্চল চৌধুরী। একের পর এক ভিন্নধর্মী কাজের মাধ্যমে নিজেকে নতুনভাবে তুলে ধরা এই অভিনেতা এবার হাজির হচ্ছেন নতুন সিনেমা ‘আজাদি’ নিয়ে। এতে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী পৌলমী দাস। নির্মাতা সুমন মুখোপাধ্যায় পরিচালিত ‘আজাদি’ সিনেমার শুটিং শেষ হয়েছে গত মার্চ মাসে।

এর আগে ব্রাত্য বসুর ‘শেকড়’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন চঞ্চল চৌধুরী। ‘আজাদি’ সিনেমার গল্প নির্মিত হয়েছে ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে। এতে উঠে আসবে কলকাতা ও ঢাকার মধ্যকার সরকারি কর্মীদের স্থানান্তর এবং সেই সময়কার সামাজিক ও মানবিক টানাপোড়েন। সিনেমায় চঞ্চল চৌধুরীকে দেখা যাবে সেলিমউল্লাহ নামের এক মুসলিম পুলিশ কর্মকর্তার চরিত্রে, যিনি একটি রহস্যজনক হত্যাকাণ্ডের তদন্তে নামেন। দেশভাগের অস্থিরতার মধ্যেই ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে সেই রহস্য।

চঞ্চল চৌধুরীর ভাষ্য, এটি একটি গভীর মানবিক গল্প, যেখানে দেশভাগের বাস্তবতা এবং মানুষের অন্তর্দ্বন্দ্ব ফুটে উঠেছে।

অন্যদিকে, প্রথমবার চঞ্চলের সঙ্গে কাজ করে দারুণ উচ্ছ্বসিত পৌলমী দাস। তার মতে, গল্প, নির্মাণশৈলী এবং চরিত্রের সমন্বয়ে ‘আজাদি’ দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে।

ছোট পর্দার জনপ্রিয় মুখ পৌলমী দাস ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান। এরপর তিনি ধারাবাহিক নাটক, ওটিটি প্ল্যাটফর্ম ও সিনেমায় কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘আজাদি’ সিনেমাটি প্রথমে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। চঞ্চল চৌধুরী ও পৌলমী দাসের এই নতুন জুটি দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

প্রথমবার চঞ্চল চৌধুরীর বিপরীতে কলকাতার পৌলমী দাস

Update Time : ০৬:৫২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬