০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

সান্তাহারে বিএনপি নেতাকে হত্যাচেষ্টা, ৩৮ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আহত নেতার ছোট ভাই আজিজুল হক রাজা রোববার (৩ মে) রাতে সান্তাহার রেলওয়ে থানায় ১৩ জনের নাম উল্লেখসহ ৩৮ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে সোমবার বিকালে ওসি হাবিবুর রহমান জানান, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আহত ইকবাল হোসেন (৫৯) আদমদীঘির সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেট এলাকার পুরাতন সুইচ কেবিনের সামনে রেলের জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ইকবাল হোসেনের সঙ্গে প্রতিপক্ষ স্থানীয় হলুদঘর ও ইয়ার্ড কলোনি এলাকার এসএম সামার রাজু, শুভ ও নীরবসহ বেশ কয়েকজন যুবকের বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ইকবাল হোসেনের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যাচেষ্টা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, আহত বিএনপি নেতার ভাই বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ ২৫ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছেন। রেলের জায়গা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাজাহানপুরে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করলেন মোরশেদ মিলটন এমপি

সান্তাহারে বিএনপি নেতাকে হত্যাচেষ্টা, ৩৮ জনের বিরুদ্ধে মামলা

Update Time : ০৬:৪৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬