১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

দলে সুযোগ না পেয়ে তরুণ ক্রিকেটারের আত্মহত্যা

দলে সুযোগ না পেয়ে ভারতের ১৯ বছর বয়সী এক তরুণ ক্রিকেটার আত্মহত্যা করেছেন। পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের ট্রায়ালে সুযোগ না পেয়ে আত্মহত্যা করেছেন তিনি।

আত্মহত্যাকারী সেই নারী ও ক্রিকেটারের নাম অ্যাঞ্জেল গ্যাংওয়ানি। তিনি জিএসটি সুপারিনটেনডেন্ট কাশ্মীর কুমারের মেয়ে। গেল দুই বছর ধরে অ্যাঞ্জেল পুদুচেরিতে ক্রিকেটের অনুশীলন করে যাচ্ছিলেন এবং একটি বেসরকারি কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষে পড়তেন।

পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, সম্প্রতি থুথিপেটে আয়োজিত পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের বাছাই পর্বে অংশ নিয়েছিলেন অ্যাঞ্জেল। তবে গত বুধবার প্রকাশিত চূড়ান্ত দলে নিজের নাম না থাকায় তিনি ভীষণভাবে মানসিক চাপে পড়েন। সেদিন রাত প্রায় ৮টার দিকে অনুশীলন শেষে বাড়ি ফিরে নিজের কক্ষে চলে যান তিনি।

রাত বাড়লেও তার কোনো সাড়া না পেয়ে কোচ ফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে সন্দেহ হলে তিনি সরাসরি অ্যাঞ্জেলের বাসায় যান। সেখানে গিয়ে দেখেন, কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন অ্যাঞ্জেল। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দলে সুযোগ না পেয়ে তরুণ ক্রিকেটারের আত্মহত্যা

Update Time : ০৭:০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬