১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

গরমে সুস্থ থাকতে শসা খাবেন কিভাবে?

গ্রীষ্মের তীব্র গরমে শরীর সুস্থ রাখতে শসা একটি উপকারী খাদ্য হিসেবে বিবেচিত। ভাত, রুটি বা মুড়ির সঙ্গে কয়েক টুকরো শসা বাঙালির খাদ্যতালিকায় প্রায় অপরিহার্য। তবে পুষ্টিবিদরা বলছেন, সঠিক উপায়ে শসা না খেলে এর পূর্ণ উপকার পাওয়া যায় না।

শসায় প্রায় ৯৫-৯৬ শতাংশ পানি থাকে, যা গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। পাশাপাশি এটি শরীর ঠান্ডা রাখে এবং ভিটামিন সি ও বিটা-ক্যারোটিনের মতো উপাদান সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে ভূমিকা রাখে। এছাড়া শসায় থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং কম ক্যালোরির কারণে ওজন নিয়ন্ত্রণেও সহায়ক।

বিশেষজ্ঞদের মতে, অনেকেই শসা খাওয়ার সময় এর খোসা ছাড়িয়ে ফেলেন, যা একটি বড় ভুল। শসার খোসাতেই রয়েছে সবচেয়ে বেশি ফাইবার, সিলিকা, ভিটামিন কে ও অ্যান্টিঅক্সিডেন্ট। খোসা ছাড়ালে শসার পুষ্টিগুণের বড় অংশ নষ্ট হয়ে যায়।

খোসাসহ শসা খেলে হজমশক্তি উন্নত হয় এবং অন্ত্রের কার্যক্রম স্বাভাবিক থাকে। এছাড়া খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমাতে ও অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করতে সহায়তা করে।

শসা খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি। প্রয়োজনে হালকা গরম পানি ও নরম ব্রাশ দিয়ে খোসা পরিষ্কার করা যেতে পারে। এরপর দুই প্রান্ত কেটে অল্প লবণ ছড়িয়ে খেলে শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সঠিক নিয়মে শসা খেলে গরমে সুস্থ থাকা সহজ হতে পারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গরমে সুস্থ থাকতে শসা খাবেন কিভাবে?

Update Time : ০৭:৪২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬