০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় হাসেম আলী (৩৫) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। তিনি নন্দীগ্রাম পৌর এলাকার কালিকাপুর সড়ক পাড়ার ইনতাজ আলীর ছেলে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে নিহত হাসেম আলী কুন্দারহাট এলাকা থেকে অটোভ্যানে কয়েকটি ফ্রিজ নিয়ে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছিলে পিছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তার অটোভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর কুন্দারহাট হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে এবং ট্রাক চালককে গ্রেফতার করে।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কার হাসেম আলী নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

Update Time : ০৬:১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬