০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বগুড়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বগুড়ায় হামের উপসর্গে রাইয়ান নামে দশ মাস বয়সি আরও এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার (২৬ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. মনজুর-এ-মুর্শেদ। এর আগে শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. মনজুর-এ-মুর্শেদ জানান, রাইয়ান বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার আতিকুল ইসলামের ছেলে। হামের উপসর্গ নিয়ে গত ১৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আগে থেকেই সে সেরিব্রাল পালসি, ব্রঙ্কোপনিউমোনিয়া, অ্যানিমিয়াসহ হার্ট ফেইলিউরসহ নানা জটিল রোগে ভুগছিল। পরবর্তীতে জ্বর ও শরীরে র‌্যাশ দেখা দিলে তাকে হামের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে নমুনা পরীক্ষার ফলাফল না আসায় এটিকে নিশ্চিতভাবে হামে মৃত্যু বলা যাচ্ছে না।

এর আগে একই ওয়ার্ডে হুমায়রা নামে দশ মাস বয়সি আরও এক শিশু হামের উপসর্গ নিয়ে মারা যায়। শিশুটির পরিবার নমুনা সংগ্রহ করতে না দেওয়ায় তার মৃত্যু হামে হয়েছে কিনা, তা নিশ্চিত করে বলা সম্ভব হয়নি।

এ নিয়ে বগুড়া শজিমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া দুটি শিশুর মৃত্যু হলো। এছাড়া ল্যাব পরীক্ষায় এক শিশুর হামে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শজিমেক হাসপাতালে ছয়জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে পাঁচজন ভর্তি হয়েছে। একই সময়ে ২২ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে জেলায় ৪৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে শজিমেক হাসপাতালে ৩৮ জন, মোহাম্মদ আলী হাসপাতালে পাঁচজন এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে চারজন ভর্তি রয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

Update Time : ০৬:২৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬