০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

এশিয়ান গেমসে নারী হকিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে নিয়মিত অংশগ্রহণ করছে বাংলাদেশ পুরুষ হকি দল। চলতি বছরের সেপ্টেম্বরে জাপানের আইচি নাগোয়াতে অনুষ্ঠিতব্য নারী হকি এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশগ্রহণের সুযোগ পেল বাংলাদেশ।

এশিয়ান গেমসে নারী হকিতে অংশগ্রহণের জন্য এশিয়ান হকি ফেডারেশন ইন্দোনেশিয়ার জাকার্তায় বাছাই টুর্নামেন্ট আয়োজন করে। সেই টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ গ্রুপের শীর্ষ দুই দলের একটি হয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি এশিয়ান গেমসে খেলার ইতিহাস গড়ে।

প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে দুর্দান্ত লড়াইয়ে ৫-৫ গোলে ড্র করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে অভিষেকে ঐতিহাসিক জয়ে এশিয়ান গেমসে এক পা দিয়ে রেখেছিল। আজ হংকংকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করে নারী হকির নতুন দিগন্ত উন্মোচন করল বাংলাদেশ। তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট সাত।

বাংলাদেশে হকির ইতিহাস পুরোনো হলেও নারী হকির কোনো সিনিয়র জাতীয় দল এতদিন ছিল না। এবার হকি ফেডারেশন বিকেএসপির নারী খেলোয়াড়দের নিয়ে সিনিয়র জাতীয় দল গঠন করে। আর সেই দল প্রথমবার আন্তর্জাতিক অঙ্গনে অংশ নিয়েই বাজিমাত করে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসে নারী হকিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

Update Time : ০৬:১৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬