০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে বিপদে পাকিস্তানি তারকা

পাকিস্তান জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের বিরুদ্ধে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার অভিযোগ উঠেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, আইসিসি আমাদের বিষয়টি অবহিত করেছে এবং আমরা যথাযথ প্রক্রিয়া শুরু করেছি। এই তদন্তের ফলাফল আজই আইসিসিকে জানানো হবে।

দেশটির সংবাদমাধ্যম জিও সুপার নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পিসিবি।

চলতি বছর শ্রীলংকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নওয়াজের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনায় নিষিদ্ধ মাদকদ্রব্য পাওয়ার বিষয়টি পিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির তথ্যের ভিত্তিতেই পিসিবি তাদের অভ্যন্তরীণ ডিসিপ্লিনারি প্রক্রিয়া শুরু করেছে। এই তদন্তের সরাসরি প্রভাব পড়েছে নওয়াজের পেশাদার ক্যারিয়ারে।

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার জন্য কাউন্টি দল সারের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। ২৬ মে থেকে শুরু হতে যাওয়া এই আসরের জন্য পিসিবি তাকে এনওসি দিলেও তদন্ত শুরু হওয়ায় সেই চুক্তি এখন বাতিল হয়ে গেছে।

বর্তমানে নওয়াজ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানের হয়ে খেলছেন। গত মঙ্গলবারও রাওয়ালপিন্ডির বিপক্ষে তিন ওভার বোলিং করেছেন। তবে পিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তার আন্তর্জাতিক বা অন্যান্য বিদেশি লিগে খেলার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে বিপদে পাকিস্তানি তারকা

Update Time : ০৬:০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬