০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া খন্দকার বাড়ির পিছনের মাঠে প্রতিবছরের ন্যায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মোট ১৩টি ঘোড়া অংশগ্রহণ করে। স্থানীয় কচুয়া গ্রামের যুবসমাজ এ আয়োজনের নেতৃত্ব দেয়। প্রতিযোগিতায় মো. মহসিনের ঘোড়া প্রথম স্থান অর্জন করে, মো. রিয়াদের ঘোড়া দ্বিতীয় এবং মো. সিরাজ সিকদারের ঘোড়া তৃতীয় স্থান লাভ করে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি মো. শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা হেলাল কিরন, ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক এসএম মনিরুল ইসলাম রুঙ্গুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঘোড়দৌঁড় প্রতিযোগিতা উপলক্ষে মাঠের চারপাশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলারও আয়োজন করা হয়। এতে স্থানীয় শতশত নারী, পুরুষ, শিশু ও যুবক-যুবতী অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা উপভোগ করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০৭:২১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬