সারা দেশে হামের টিকাদান কর্মসূচির সময় এগিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ এপ্রিল থেকে এ কর্মসূচি শুরু হবে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, পূর্বঘোষিত ৩ মে’র পরিবর্তে ২০ এপ্রিল থেকেই দেশের সব জেলায় একযোগে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের কাছে বর্তমানে ২ কোটি ১৯ লাখ টিকা মজুত রয়েছে। তিনি এ সময় অভিভাবকদের আতঙ্কিত না হয়ে নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়ার জন্য অনুরোধ জানান।
এর আগে গত ৫ এপ্রিল ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই সময় জানানো হয়েছিল, ৩ মে থেকে সারা দেশে টিকাদান শুরু হবে।
উল্লেখ্য, দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৫ এপ্রিল থেকেই ১৮ জেলার ৩০টি উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 



















