০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদে আরপিও সংশোধনী বিল পাশ

নির্বাচনসংশ্লিষ্ট কার্যক্রম আরও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ‘রিপ্রেজেন্টেশন অব দি পিপল (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাশ করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) আইনমন্ত্রী আসাদুজ্জামান আরপিওর ২৭, ৩৭, ৩৯, ৮৯ ও ৯১ অনুচ্ছেদ সংশোধনের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করেন, যা আইন হিসেবে পাশ করার উদ্যোগ নেওয়া হয়।

এছাড়া আরপিওতে পোস্টাল ব্যালট পেপার সংক্রান্ত বিষয় আরও স্পষ্ট করা এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পরিবর্তন আনতেই পূর্ববর্তী সরকার অধ্যাদেশটি জারি করেছিল। পরবর্তীতে সেটিই আইনে রূপান্তরিত হয়েছে।

স্পিকারের সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিলটি পাশের জন্য উত্থাপন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়।

এর আগে, বিলের ওপর বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের উত্থাপিত একটি শব্দের অস্পষ্টতা নিয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল ও আইনমন্ত্রীর মধ্যে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বিলটি পাশের প্রস্তাব উত্থাপন করে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ‘রিপ্রেজেন্টেশন অব দি পিপল অর্ডার ১৯৭২’ সংশোধন করে এর আগে ২০২৫ সালে দুটি অধ্যাদেশ জারি করা হয়েছিল।

সংবিধানের ৯৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশ দুটি উপস্থাপন করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুর-৩ আসনে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী

জাতীয় সংসদে আরপিও সংশোধনী বিল পাশ

Update Time : ০৬:২০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬