চাঁদ অভিযানে থাকা নভোচারীরা পৃথিবীর দিকে তাকিয়ে এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়ার ছবি তুলবেন বলে জানিয়েছে নাসা।
সংস্থাটির বিজ্ঞান কর্মকর্তা কেলসি ইয়ং বলেন, ‘আর্থসেট’ ও ‘আর্থরাইজ’-এর সময় নভোচারীরা পৃথিবীর যে অংশ দেখবেন, সেখানে সরাসরি এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চল থাকবে। এ সময় পৃথিবীর মানুষদের উদ্দেশে ‘হাত নেড়ে অভিবাদন’ জানানোর কথাও তিনি উল্লেখ করেন।
এর আগে অভিযানের কিউরেশন লিড জুলিয়ান গ্রস জানান, চাঁদের বিভিন্ন গঠনও কাছ থেকে দেখতে পারবেন নভোচারীরা। এর মধ্যে রয়েছে অ্যারিস্টার্কাস মালভূমি, গ্রিমাল্ডি এবং ওশেনাস প্রোসেলারাম।
নাসার এ মিশনে চাঁদ ও পৃথিবীর বিরল দৃশ্য ধারণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ইতিমধ্যে মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়তে চাঁদের ‘ফার সাইড’ বা দূরবর্তী অংশ প্রদক্ষিণ শুরু করেছেন নাসার আর্টেমিস টু মিশনের নভোচারীরা। অভিযানের এই অংশে তারা চাঁদের সেই অংশ দেখবেন, যা আগে কখনো কোনো মানুষ দেখেনি। সূত্র: বিবিসি
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























