১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

জ্বালানি তেল ও গ্যাস নিয়ে দেশে এলো আরও ৪ জাহাজ

ডিজেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে দেশে এসেছে আরও ৪টি জাহাজ।

সিঙ্গাপুর থেকে আসা এমটি ইউয়ান জিং হে নামের একটি জাহাজ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে।মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো নবম জাহাজ।

শুক্রবার বিকালে জাহাজটি ডলফিন জেটিতে নোঙর করেছে বলে জানিয়েছেন বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মোমিতা।

বন্দর সচিব সৈয়দ রফায়েত হামিম জানিয়েছেন, মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে শান গ্যাং ফা ঝান নামের আরেকটি জাহাজ বন্দরের কাছাকাছি রয়েছে। জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে। আজ (শুক্রবার) রাতে সেটি বন্দরে পৌঁছাতে পারে।

এছাড়া দুটি বড় জাহাজ এলপিজি ও এলএনজি নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির প্রক্রিয়ায় থাকা তেল ও গ্যাসের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেল ও গ্যাস নিয়ে দেশে এলো আরও ৪ জাহাজ

Update Time : ০৬:৩৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬