১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল লুটের ভিডিও ভাইরাল

বগুড়ার নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য শামসুর রহমানের বিরুদ্ধে সরকারি সহায়তার ভিজিএফ চাল বিতরণে অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে। তিনি পরিষদ থেকে গোপনে বিপুল পরিমাণ চাল চুরি করে কালোবাজারে বিক্রি করেন।

এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে উঠেছেন।

এ ব্যাপারে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শুক্রবার লিখিত অভিযোগের পরামর্শ দিয়েছেন। চাল চুরির ঘটনা তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। শামসুর রহমান নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান। তার বিরুদ্ধে ভিজিএফ তালিকাভুক্ত জনগোষ্ঠীর স্বাক্ষর ও টিপসই জাল করাসহ অনেকে চাল পাননি বলে অভিযোগ করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের একটি কক্ষে মজুত সরকারি চাল বের করে অটোভ্যানে তুলছে কয়েকজন বহিরাগত যুবক। পাশেই দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন প্যানেল চেয়ারম্যান শামসুর রহমান। এছাড়াও তার বিরুদ্ধে বাসাবাড়ির বার্ষিক ট্যাক্সের (ইউপি কর) প্রায় ছয় লাখ টাকা ও স্যানিটেশন প্রকল্পের সুবিধাভোগীর জমা দেওয়া সরকারের পাঁচ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করেছেন অন্য ইউনিয়ন পরিষদ সদস্যরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৩ মার্চ থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ২১১৮ উপকারভোগীর মাঝে ভিজিএফের ১০ কেজি চাল বিতরণ করা হয়। চেয়ারম্যানের অবর্তমানে প্রশাসনিক ক্ষমতা ও আর্থিক দায়িত্বে ছিলেন, প্যানেল চেয়ারম্যান শামসুর রহমান। চাল বিতরণ শেষে সবাই চলে গেলে জনশূন্য পরিষদ চত্বরে দুটি অটোভ্যান আসে। সেখান থেকে ৩৪ বস্তায় ১ হাজার ৭শ কেজি চাল নিয়ে যান প্যানেল চেয়ারম্যান।

উপকারভোগীদের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী দুস্থ, অসচ্ছল ও দরিদ্র প্রত্যেককে ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও তারা ৮-৯ কেজি করে পেয়েছেন। আবার যারা পাবার কথা তারা পায়নি। প্যানেল চেয়ারম্যান নিজের আত্মীয়-স্বজনদের বাড়িতে চাল পৌঁছে দিয়েছেন। এছাড়া তালিকায় নাম থাকলেও ইউনিয়নের ৪, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের অনেকে চাল পাননি। স্বাক্ষর ও টিপসই জাল করে সরকারি চাল চুরি হতে পারে বলে অনেকের ধারণা।

প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য শামসুর রহমান দৃঢ়তার সঙ্গে অভিযোগগুলো অস্বীকার করেন। ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।

নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে যাওয়া ঘটনার ভিডিও দেখেছেন। উপজেলা নির্বাহী অফিসারের কাছে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল লুটের ভিডিও ভাইরাল

Update Time : ০৬:৩৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬