১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

শাজাহানপুরে ফসলি জমির মাটি কাটায় বাকী বিল্লাহ গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলার এসএম বাকী বিল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নামে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগে মামলা রয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মানিকদীপা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, যুবলীগ নেতা বাকী বিল্লাহ বাড়িতেই থাকতেন। ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় আদালত থেকে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দুপুরে পুলিশ বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

আশিক ইকবাল বলেন, ‘‘বাকী বিল্লাহর নামে থানায় আর কোনো মামলা খুঁজে পাওয়া যায়নি।’’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে ফসলি জমির মাটি কাটায় বাকী বিল্লাহ গ্রেপ্তার

Update Time : ০৬:১৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬