১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

ধুনটের ইছামতি নদীর বুকে মুগ্ধতা ছড়াচ্ছে শামুকখোল

বগুড়ার ধুনট উপজেলায় বহমান ইছামতি নদীর বুকে হঠাৎ করেই দৃষ্টিনন্দন অতিথি পাখি শামুকখোলের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। এ নদীকে ঘিরে অসংখ্য শামুকখোল পাখি এক সপ্তাহ ধরে অবস্থান করছে।

এই এলাকায় এর আগে কখনো এ ধরণের অতিথি পাখির সমাগম ঘটেনি। তাই অপরিচিত এই পাখি দেখতে প্রতিদিন ভিড় করছে নানা বয়সের মানুষ। বাধাহীন ভাবে পাখিগুলো উড়ছে নীল আকাশে। ঝাঁক বেঁধে শামুকখোলের খাবার শিকার বা উড়ে চলা যেন প্রকৃতির সৌন্দর্য্য বাড়িয়ে তুলেছে।

গত শুক্রবার সকালে সরেজমিন দেখা যায়, ইছামতি নদী ও তীরবর্তী ধান ক্ষেতে শামুকখোল পাখি দল বেঁধে খাবার সংগ্রহ করতে দেখা যায়। হেটে হেটে পানিতে ঠোঁট ডুবিয়ে সংগ্রহ করে খাবার। দেখতে বকের মত হওয়ায় স্থানীয় জনসাধারণ বড় আকারের বা ভিন্ন প্রজাতির বক হিসেবে ভাবছেন। বড় আকৃতির পাখির দল বেঁধে খাবার সংগ্রহ ও উড়ে চলা সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে।

দূর থেকে এসব পাখি দেখতে ভিড় করছেন অনেকে। জলজ এ পাখিকে অধিকাংশ সময় নদীর বুকে পানিতে ও ধান ক্ষেতে খাবার সংগ্রহ করতে দেখা গেছে। তবে খাবার সংগ্রহ শেষ হলে বিশ্রামের জন্য উঁচু গাছে আশ্রয় নেয় শামুকখোল। গ্রামীণ জনপদের প্রাকৃতিক সৌন্দর্য্য বাড়িয়ে তুলেছে শামুকখোল।

ইছামতি নদীর তীরে অবস্থিত সরকারপাড়া গ্রামের কৃষক আব্দুস ছালাম জানান, ইছামতি নদীতে অল্প পানিতে এক সপ্তাহ যাবত শামুকখোল পাখিকে দল বেঁধে খাবার সংগ্রহ করতে দেখা যায়। খাবার সংগ্রহ শেষ হলে পাখিগুলো নদী তীরের সবচেয়ে উঁচু গাছ গুলোতে আশ্রয় নেয়। তবে স্থানীয় অধিকাংশ লোকজন এ পাখির সঠিক নাম জানে না।

পাইকপাড়া গ্রামের শহিদুল ইসলামসহ অনেকে জানান, প্রতিদিন আমরা এই নদীর পাশের সড়কটি দিয়ে যাতায়ত করি। এখন তেমন একটা পাখির দেখা মেলেনা। হঠাৎ কয়েক দিন ধরে দেখতে পারছি শামুকখোল পাখি। তাই সপরিবারে পাখি দেখতে চলে এসেছি। পাখিগুলো দেখে আমার মেয়ে খুবই খুশি হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটের ইছামতি নদীর বুকে মুগ্ধতা ছড়াচ্ছে শামুকখোল

Update Time : ০৬:০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬