০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

গাবতলীতে লতিফ খুনের রহস্য উন্মোচন, গৌরব সিংহ গ্রেফতার

বগুড়ার গাবতলীতে জমি ও সেচ পাম্প নিয়ে বিরোধে সেচ পাম্পের পাহারাদার আব্দুল লতিফ আকন্দকে (৬৬) খুনের রহস্য উন্মোচন হয়েছে। গত সোমবার রাতে খুনের ঘটনায় মূল আসামি গৌরব সিংহ পার্থকে (৩৩) জামালপুরের মেলান্দহ থানা এলাকা থেকে থানা পুলিশ গ্রেফতার করে। হত্যাকারীর মোবাইল ও রূপালী ব্যাংকের ক্রেডিট কার্ড শনাক্ত করে দেয় হত্যাকারীকে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের মৃত মোবারক আলী আকন্দের ছেলে আব্দুল লতিফ আকন্দের কাছে একই গ্রামের জ্ঞানেন্দ্র নাথ সিংহ নিশিন্দারা হিন্দুপাড়া শালমারা মাঠের মেশিন ঘরের জমি বিগত পাঁচ বছর আগে পাঁচ লাখ টাকায় বিক্রি করেন। জ্ঞানেন্দ্র নাথ সিংহের জমি দলিল করে না দিলে আপসের মাধ্যমে গত দুইমাস আগে পাঁচ লাখ টাকা ফেরত দেন।

ওই জমি থেকে লতিফ আকন্দের সেচ পাম্প তুলে নিতে বলে গৌরব সিংহ পার্থ। তখন আব্দুল লতিফ আকন্দ পার্থকে বলে ইরিবোরো ধানের সেচ কার্যক্রম শেষ হলে সেচ পাম্প জমি থেকে তুলে নিবো বলে জানায়। সেচ পাম্প তুলে না নেয়ার ক্ষোভে গৌরব সিংহ পার্থ গত ২৮ মার্চ দিবাগত রাত সাড়ে ১০টায় বাড়িতে এসে গাবতলীর নিশিন্দারা গ্রামের শালমারা মাঠে ওই মেশিন ঘরে যায় এবং আব্দুল লতিফ আকন্দকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে রাতেই আবার তার কর্মস্থল জামালপুর জেলার মেলান্দহ থানায় যায়।

গাবতলী থানা পুলিশ হত্যার ঘটনাস্থল থেকে হত্যাকারীর এন্ড্রোয়েড মোবাইল ফোন ও রূপালী ব্যাংকের একটি ক্রেডিট কার্ড শনাক্ত করে হত্যাকারীকে জামালপুর জেলার মিলান্দহ থানা এলাকা থেকে গ্রেফতার করে। মূল আসামি গৌরব সিংহ পার্থকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মডেল থানা পুলিশকে হত্যার বিবরণ জানায়। গৌরব সিংহ পার্থ জামালপুর জেলার মেলান্দহ থানার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিরাপত্তা কর্মী ছিল। গত ৩০ মার্চ লতিফ আকন্দের ছেলে শহিদ মিয়া বাদি হয়ে গাবতলী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে গৌরব সিংহ পার্থকে জামালপুর জেলার মেলান্দহ থানা এলাকা থেকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার পার্থকে ঘটনাস্থলে নিয়ে তার স্বীকারোক্তিতে হত্যায় ব্যবহৃত কোদাল উদ্ধার করা হয়। তাকে রিমান্ডের আবেদন করে মঙ্গলবার বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাবতলীতে লতিফ খুনের রহস্য উন্মোচন, গৌরব সিংহ গ্রেফতার

Update Time : ১১:৫৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬