০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি করায় জরিমানা

বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে মজুত এবং অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে স্বপন নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার গোহাইল বন্দরে এই অভিযান পরিচালনা করা হয়।

জরিমানা হওয়া ব্যবসায়ী মো. স্বপন গোহাইল বন্দরে মুদি দোকানের ব্যবসা করেন। একই সঙ্গে দোকানে বোতলের মাধ্যমে পেট্রোল বিক্রি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন মুদি দোকানের পাশাপাশি পেট্রোল ও অকটেন বিক্রি করতেন। সম্প্রতি তেল সংকটের মধ্যে তিনি বিপুল পরিমাণ পেট্রোল অবৈধভাবে মজুদ করেন। এই পেট্রোল প্রতি লিটার ১৫০-২০০ টাকা পর্যন্ত দরে ভোক্তাদের কাছে বিক্রি করেছেন তিনি।

পরে অভিযোগ পেয়ে সোমবার (৩০ মার্চ) বিকেলে এই বন্দরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ঘটনার সত্যতা পেয়ে স্বপনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি বলেন, মো. স্বপনের দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬’ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তার দোকান থেকে প্রায় ১৬ লিটার পেট্রোল জব্দ করে আদালত। এই তেল সরকারি রেটে স্থানীয়দের মাঝে বিক্রি করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি করায় জরিমানা

Update Time : ০৭:৪৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬