০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

গ্লোবাল সামিটে শিশুস্বাস্থ্য নিয়ে ডা. জুবাইদা রহমানের প্রতিশ্রুতি

একজন চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ডা. জুবাইদা রহমান।

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ শুভেচ্ছা বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। বর্তমানে তিনি সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

গত ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের ৪৫টি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশগ্রহণ করেন। শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) সকালে হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আগত অতিথিদের স্বাগত জানান। তার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সম্মেলনে ডা. জুবাইদা রহমান শিশুদের জন্য নিরাপদ ও উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শিশুদের কল্যাণে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হন। এ ধরনের গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য আয়োজককে ধন্যবাদও জানান তিনি।

এছাড়া বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন ডা. জুবাইদা। তিনি সম্মেলনের সমাপনী অধিবেশন, গ্রুপ ফটো সেশন এবং রিসিপশনেও অংশ নেন।

এর আগে মঙ্গলবার উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি শিশুদের জীবনমান উন্নয়নে বাংলাদেশের সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ তুলে ধরেন। এতে উপস্থিত আন্তর্জাতিক প্রতিনিধিরা বাংলাদেশের অভিজ্ঞতার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন এবং শিশুদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনের অংশ হিসেবে হোয়াইট হাউস থেকে ডা. জুবাইদা রহমানের একটি সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে তিনি বলেন, বৈশ্বিক অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং বিশ্বের সব শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, সম্মেলনটি মার্কিন ফার্স্ট লেডির আয়োজিত বিশেষ সংবর্ধনার মাধ্যমে শেষ হয়।

সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষ ১১ প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে শিশুদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করা হয়। ডা. জুবাইদা রহমান ও তার প্রতিনিধিদল প্রদর্শনীটি পরিদর্শন করেন।

ডা. জুবাইদার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা

গ্লোবাল সামিটে শিশুস্বাস্থ্য নিয়ে ডা. জুবাইদা রহমানের প্রতিশ্রুতি

Update Time : ০৪:৩৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬