০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালো শি জিনপিং

বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (২৬ মার্চ) তিনি এ বার্তা পাঠান।

বার্তায় শি বলেন, চীন ও বাংলাদেশ ভালো প্রতিবেশী, ভালো বন্ধু এবং ভালো অংশীদার।

তিনি উল্লেখ করেন, দুই দেশ সবসময় পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে একে অপরের সঙ্গে আচরণ করেছে, পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতা করেছে এবং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

শি আরও জানান, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে তিনি অত্যন্ত গুরুত্ব দেন এবং রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত। এর মাধ্যমে রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও জোরদার হবে, দীর্ঘদিনের বন্ধুত্ব এগিয়ে নেওয়া, বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা ও বিভিন্ন ক্ষেত্রে বিনিময় বৃদ্ধি এবং চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বের ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করার কথা উল্লেখ করেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালো শি জিনপিং

Update Time : ০৪:১৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬