০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

ধুনটে যমুনা নদীর বানিয়াজান স্পার এলাকায় ঈদ আনন্দ মেলা

ঈদের আনন্দ ও বেড়ানোর জন্য বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর পাড়কে বেছে নিয়েছেন প্রকৃতিপ্রেমীরা। এলাকায় তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে নদীর বানিয়াজান স্পার (বাঁধ) এলাকা।

মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের চতুর্থ দিনেও উপচেপড়া ভিড় দেখা গেছে এ এলাকায়। এ উপজেলাবাসী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার প্রকৃতিপ্রেমীরা বানিয়াজান স্পার এলাকায় ভিড় করছেন। ঈদের দিন হতে প্রতিদিন দুপুর থেকে এ এলাকা মানুষের মিলনমেলায় পরিণত হয়। ঈদের আগের দিন থেকে যমুনা নদীর বানিয়াজান স্পার এলাকায় বসেছে অস্থায়ী মেলা; যা শিশুদের জন্য বাড়তি আনন্দ এনে দিয়েছে।

নাগরদোলা, নৌকার দোলনা, ময়ুরের রেল, শিশুদের দৌড়ঝাপে প্রাণবন্ত হয়ে উঠে চারপাশ। ফুচকা, চানাচুর, আইসক্রিমের দোকানের পাশাপাশি চুরি-ফিতা ও বেলুনসহ বিভিন্ন সামগ্রীর দোকান বসেছে এই স্পটে। সব দোকানেই ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। অনেকে পরিবার নিয়ে যমুনার শীতল হাওয়ায় বেড়াতে এসেছেন। পরিচিতদের সঙ্গে ঈদ শুভেচ্ছাও বিনিময় করেন।

সরেজমিন দেখা গেছে, দূর-দূরান্ত থেকে কেউ অটোরিকশা, কেউ প্রাইভেটকার, কেউবা মোটরবাইক নিয়ে ঘুরতে এসেছেন। শুষ্ক মৌসুমে যমুনার বুকে জেগে ওঠা বিস্তৃর্ণ চরে ঈদের আনন্দ উপভোগ করতে নারী-পুরুষ, কিশোর-কিশোরীরা পরিবারসহ হেঁটে ঘুরে বেড়াচ্ছেন। কেউ কেউ নদীতে নৌকায় ঘুরে বেড়াচ্ছেন। প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনদের সঙ্গে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী

ধুনটে যমুনা নদীর বানিয়াজান স্পার এলাকায় ঈদ আনন্দ মেলা

Update Time : ০৬:২৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬