১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

গাবতলীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ার গাবতলী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২২ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের সাঘাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শাহিনুর ইসলাম(৪৫)। তিনি ওই গ্রামের মৃত তোফাজ্জল হোসেন তোজামের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া গাবতলী মডেল থানার এসআই আব্দুর রাজ্জাক।

পুলিশের এই কর্মকর্তা জানান, শাহিনুর ইসলাম নিজের বাড়ির পাশের একটি ডোবা থেকে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে পানি সেচ করে মাছ ধরছিলেন। কাজ শেষে বৈদ্যুতিক তার গোছানোর সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তাঁর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাবতলীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

Update Time : ০৭:৩৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬