০৮:০০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোর নিহত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উৎসব (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।

আজ রোবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের (কদমকুড়ি-পেংহাজকি) আঞ্চলিক সড়কের ধুন্দার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উৎসব উপজেলার বুড়ইল ইউনিয়নের মাড়িয়া গ্রামের শ্রী বিকাশ চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোবিবার দুপুরে উৎসব বাড়ি থেকে সাইকেল নিয়ে পাশের বনকুড়ইল গ্রামে হরিবাসরে যোগ দিতে রওনা হয়। পথিমধ্যে ধুন্দার বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নন্দীগ্রাম থানার উপ পরিদর্শক শামস মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোর নিহত

Update Time : ০৫:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬