১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগোলেন নাহিদ রানা,সেরা দশে মিরাজ

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্মেন্সের পুরস্কার পেলেন নাহিদ রানা। আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনি অবিশ্বাস্য ৬৫ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা একশতে উঠে এসেছেন। এছাড়া ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ উঠে এসেছেন সেরা দশে। উন্নতি করেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানও।

তানজিদ হাসানের সঙ্গে যৌথভাবে সিরিজসেরা পুরস্কার জেতা নাহিদ প্রথম ওয়ানডেতে ২৪ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে প্রায় একাই গুঁড়িয়ে দিয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে যা সেরা বোলিংয়ের রেকর্ড। পরের দুই ম্যাচে অবশ্য খরুচে বোলিংয়ে মোট ৩ উইকেট নেন। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনি এখন ৯৮তম।

অন্যদিকে অধিনায়ক মিরাজ প্রথম ওয়ানডেতে ২৯ রানে নিয়েছিলেন ৩ উইকেট। পরের ম্যাচে ৩৪ রান খরচায় দুই শিকার ধরেন। সিরিজ নির্ধারণী ম্যাচে কোনো উইকেট না পেলেও কিপ্টে বোলিং করেছেন। প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সে আইসিসি ওয়ানডে বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে মিরাজ এখন সপ্তম স্থানে আছেন।

এছাড়া অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ১২ ধাপ এগিয়ে আছেন ২৮তম স্থানে। পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করা এই পেসার ৪৯ রানে নেন ৪ উইকেট। মহাগুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিয়ে দলের জয়ে দারুণ অবদান রাখেন। এছাড়া শেষ ম্যাচে তিনটিসহ সিরিজে মোট পাঁচ উইকেট নেওয়া মোস্তাফিজ ১৩ ধাপ এগিয়ে উঠেছেন ৪৭তম স্থানে।

সিটি সমর্থকদের উপহাসের জবাবেই ভিনিসিয়ুসের ‘কান্না’সিটি সমর্থকদের উপহাসের জবাবেই ভিনিসিয়ুসের ‘কান্না’
ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রাশিদ খান। পাকিস্তানের বোলারদের মধ্যে উল্লেখযোগ্য কোনো উন্নতি নেই। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে লম্বা লাফ দিয়েছেন তানজিদ হাসান। শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করা এই ওপেনার ৩১ ধাপ এগিয়ে এখন ৫৫তম।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগোলেন নাহিদ রানা,সেরা দশে মিরাজ

Update Time : ০৮:০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬