০২:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

ঈদের ছুটিতে যাওয়ার আগে যে কাজগুলো করা উচিত

রোজার মাস প্রায় শেষ, ঘনিয়ে এসেছে ঈদুল ফিতর। ঈদ মানেই পরিবারের কাছে ছুটে যাওয়া। সারা বছর পরিবার থেকে আলাদা থাকার পর ঈদেই শহরে বাস করা মানুষ নাড়ির টানে গ্রামের বাড়িতে কাছের মানুষদের যায়। আনন্দে কাটানো হয় কয়েকটা দিন। তবে বাড়ি ফেরার খুশিতে কোনো ভুল করে বসবেন না।

ঈদের এই দীর্ঘ ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার কারণে শহরের বাসা বাড়ি ফাঁকা হয়ে যায়। এ সময় তাড়াহুড়া করে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ ও লাগেজে নেওয়া হলেও বাসা ঠিকমত গুছানো হয় না। ফলে ছুটি শেষে বাসায় ফিরতেই ঝামেলা পোহাতে হয়। বাসা থেকে দুর্গন্ধ বের হওয়া, অনাকাঙ্ক্ষিত জিনিসপত্রে এলোমেলা থাকা, অতিরিক্ত বিদ্যুৎ ও গ্যাস বিল এবং নিরাপত্তাজনিত বিষয় তো রয়েছেই। এ ক্ষেত্রে ছুটিতে যাওয়ার আগে নিম্নের এই কয়েকটি কাজ করে নিলে কোনো দুশ্চিন্তা থাকবে না।

দরজা-জানালা ঠিক মতো বন্ধ করুন
ঈদের ছুটিতে যাওয়ার সময় গেট ভালোভাবে তালা দিলেই হবে না, তার আগে বাসার দরজা-জানালা ভালোভাবে বন্ধ করা হয়েছে কিনা, সেটি নিশ্চিত হয়ে নিন। জানালা খোলা থাকলে বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করে সমস্যা হতে পারে কিংবা বাইরে থেকে চুরির সম্ভাবনা থেকে যায়।

বৈদ্যুতিক সুইচ বন্ধ করুন
বাসা থেকে বের হতে ভালো করে দেখে নিন, অপ্রয়োজনীয় সব লাইট ও ফ্যানের সুইচ বন্ধ করা হয়েছে কিনা, প্লাগ ও ইলেকট্রনিক ডিভাইস বিদ্যুত সংযোগে থাকলে তা বন্ধ করুন। বিশেষ করে টেলিভিশন, মাইক্রোওয়েভ, চার্জার, রুম হিটার ইত্যাদি। এসব আনপ্লাগ করে রাখুন।

বাসার গ্যাস বন্ধ করুন
বাবা বাড়িতে প্রায়ই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা শোনা যায়। এই ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে অবশ্যই গ্যাস সিলিন্ডার বা গ্যাসের লাইন অফ করে রেখে বের হবেন।
রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলা ও সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করে নিশ্চিত হয়ে নিন।

পানির ট্যাপ বন্ধ করুন
শহরে পানি খুবই গুরুত্বপূর্ণ। এখানে চাইলেই গ্রামের মতো সহজপ্রাচ্য নয় পানির উৎস। এ জন্য যাওয়ার আগে বাসার প্রতিটি পানির ট্যাপ দেখে নিন, তা খোলা রয়েছে কিনা। ট্যাপগুলো ভালো করে বন্ধ করে নিন। সম্ভব হলে পানির মেইন লাইন বন্ধ রাখুন।

ফ্রিজ চেক করুন নিন
কিছু খাবার রয়েছে যেগুলে ফ্রিজে রাখলে অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়। সেসব খাবার বের করে ফেলুন বা আগেই খেয়ে শেষ করে নিন। এসব খাবার ফ্রিজে দীর্ঘদিন থাকলে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। চাইলে ফ্রিজ বন্ধ রাখতে পারেন বা দুর্গন্ধ এড়াতে দরজা কিছুটা খোলা রাখুন।

মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখুন
স্বর্ণালংকার, টাকা, প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিয়ে সব লকারে বা বাসার নিরাপদ কোনো জায়গায় রাখুন। সম্ভব হলে বাসার আশপাশে বিশ্বাসযোগ্য কোনো আত্মীয় বা প্রতিবেশীর কাছেও রেখে যেতে পারেন। আর যাওয়ার আগে নিরাপত্তকর্মীকে বাসা দেখভালের কথা জানিয়ে যান।

অন্দরের গাছপালা যত্নে রাখুন
ঈদের ছুটিতে একটা লম্বা সময় ঘর থেকে বাইরে থাকা হয়। তখন ঘরে থাকা গাছপালার দরকার হয় বাড়তি যত্ন। তাই গাছের গোড়ায় স্তর করে নারকেলের ছোবড়া বিছিয়ে বেশি করে পানি দিন। আবার পানি বা কোমল পানীয়ের প্লাস্টিকের বোতলে পানি ভর্তি করে ওপর থেকে ঝুলিয়ে দিতে পারেন। পানিভর্তি সেই বোতলের নিচের অংশে সূক্ষ্ম ছিদ্র করে দিন। প্রতি ২-৩ সেকেন্ড সময়ে এক ফোঁটা করে পানি পড়বে গাছের গোড়ায়। এমনি করে একটি বোতলের পানি শেষ হতে প্রায় ৩-৪ দিন সময় লেগে যাবে আর গাছ সহজে পানির অভাব বোধ করবে না। তবে এভাবে পানি রাখলে জন্মাতে পারে এডিস মশা। তাই অন্যান্য পদ্ধতিতেই যাওয়া ভালো।

নারকেলের ছোবড়া ছাড়াও গাছের গোড়ায় পানি ধরে রাখতে এখন পাওয়া যায় হাইড্রোজেন, কেউ আবার হাইড্রোপলিক বিড হিসেবেও চেনেন। চাইলে ব্যবহার করতে পারেন সেটিও।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদের ছুটিতে যাওয়ার আগে যে কাজগুলো করা উচিত

Update Time : ১১:৩৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬