১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

বগুড়ায় ফোর স্টার মাংস সমিতির লোকজন ৭৭ লাখ টাকা নিয়ে উধাও

বগুড়ায় ফোর স্টার মাংস সমিতির ৭৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে সমিতির লোকজন। শহরের মালগ্রাম চাপড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ঈদ উপলক্ষে মাংসের জন্য গরু কিনতে তারা মালগ্রাম চাপড়পাড়ায় আকরাম, হাকিম ও শাহিন নামে তিনজনের কাছে ফোর স্টার মাংস সমিতির নামে প্রতিষ্ঠানে টাকা জমা রাখেন।

প্রতি সপ্তাহে তারা একশ’ থেকে ৫শ’ টাকা করে জমা রেখেছেন। কেউ কেউ প্রতি মাসেও টাকা জমা করেছেন। এভাবে ১২শ’ পরিবার ওই মাংস সমিতিতে গত এক বছর যাবত ৭৭ লাখ টাকা জমা করেন। ঈদের আগে আজ মঙ্গলবার (১৭ মার্চ) মালগ্রাম চাপড়পড়ায় গরু জবাই করে সমিতির ১২শ’ সদস্যের মাঝে মাংস বিতরণের দিন নির্ধারিত ছিল।

সে অনুযায়ী সদস্যরা আজ মঙ্গলবার (১৭ মার্চ) সেখানে জমায়েত হয়ে দেখেন, সেখানে কোন গরু জবাই করা হয়নি। মাংস সমিতির আকরাম, হাকিম ও শাহিন পালিয়েছে। সমিতির কয়েকজন নারী সদস্য বলেন, গত দুই বছর আগে থেকে আকরাম, হাকিম ও শাহিনের কাছে তারা ফোর স্টার মাংস সমিতি করে টাকা জমা দিয়ে আসছেন। তারা গত দুই বছর সমিতিতে টাকা জমা দিয়ে মাংস পেয়েছেন। কিন্তু এবছর তারা টাকা জমা দিলেও মাংস পাননি।

মাংস না দিয়ে সমিতির ৭৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে সমিতির লোকজন। তাদের আরও খোঁজ মিলছে না।
একজন ভুক্তভোগী নারী বলেন, তিনি একাই মাংস সমিতির ৪০টি বই পরিচালনা করেন। তার মত অনেক নারী একাধিক বই নিয়ে হাজার টাকা ওই সমিতিতে জমা দিয়েছেন।

এভাবে এক বছরে ১২শ’ সদস্যের ৭৭ লাখ টাকা জমা দেওয়া হয়েছে সমিতিতে। কিন্তু এখন তারা মাংস পাচ্ছেন না। সমিতির জমাকৃত ওই পরিমাণ টাকা নিয়ে পালিয়েছে আকরাম, হাকিম ও শাহিন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে সদর থানার ওসি মো. মুনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ফোর স্টার মাংস সমিতির লোকজন ৭৭ লাখ টাকা নিয়ে উধাও

Update Time : ০৭:৫৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬